রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১
/ ৯১ সময় দেখুন
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:

নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে জিৎ বাগচি (১৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিজয় (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হন।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া মান্দারতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিৎ বাগচি উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বিভাষ বাগচির ছেলে। আহত বিজয় একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর থেকে মোটরসাইকেল যোগে জিৎ ও তার বন্ধু বিজয় লোহাগড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে জিৎ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা তার বন্ধু বিজয়কে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.