শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
এ এস আই রাশেদ আলী’র অকাল মৃত্যুতে পুলিশ সুপারের গভীর শোক।
/ ৭১ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

প্রতিনিধি, উজ্জ্বল রায়:

ফরিদপুর পুলিশ লাইনস্-এ কর্মরত এএসআই (সঃ) মোঃ রাশেদ আলী, (৭ মার্চ) তারিখে অগ্নাশয় প্রদাহ জনিত সমস্যার কারণে পুলিশ হাসপাতাল, ফরিদপুর থেকে রেফার্ড হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য (৯ মার্চ) তারিখে কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় রেফার্ড করেন।

চিকিৎসকের পরামর্শে উক্ত হাসপাতালে ভর্তি করানো হয়। উক্ত হাসপাতালে তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে তাকে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়।

পরবর্তীতে শুক্রবার
(১৩ মার্চ ২০২৬) সকাল ৯.১৪ মিনিটের সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ শুক্রবার বাদ জুমা ০২.৩০ ঘটিকায় ফরিদপুর পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। জানাজায় মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাজা শেষে এএসআই (সঃ) মোঃ রাশেদ আলী-এর অকাল মৃত্যুতে পুলিশ সুপার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁর এই অপ্রত্যাশিত প্রয়াণে ফরিদপুর জেলা পুলিশ পরিবার গভীরভাবে মর্মাহত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.