শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
পটুয়াখালীর দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।
/ ৬৬ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ‘প্রফেসর্স টাওয়ার’ ভবনের পঞ্চম তলায় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সিলিং বা সুরক্ষা নেটিং ছাড়াই কাজ করার সময় খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫) নামের দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভবনের মালিক বা ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বশীল কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.