মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু মানিকগেঞ্জ নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসকের সাথে হরিরামপুর প্রেসক্লাবের মত বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম
Headline
Wellcome to our website...
নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু
/ ৯ সময় দেখুন
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে সরদার ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু। নড়াইল সদর উপজেলায় পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে তিনি অসুস্থ হন, পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
লাভলী বেগম পেশায় কৃষাণী ও গৃহিণী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও মৃতের স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সোমবার সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। লাইনে দাঁড়িয়ে থেকে এবং প্রচণ্ড গরমের মধ্যে তিনি ৩ লিটার ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শহরের মাছিমদিয়া গ্রামের তামিম বলেন, ওই নারী মাছিমদিয়া পাম্প থেকে তেল নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে ভ্যানযোগে জেলা হাসপাতালে নিয়ে যাই, তখনও তিনি জীবিত ছিলেন। চিকিৎসা শুরুর মুহূর্তে তার মৃত্যু হয়। ওই নারীর তিন লিটার তেল আমার কাছে রয়েছে।
লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, আমার বোন লাভরী বেগম একজন কৃষাণী, দুলাভাই ডাব বিক্রি করে। আপা বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকাল ৮টার দিকে ডিজেল আনতে পাম্পে যান। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ অবস্থায় ৫০ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.