শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান। আশুলিয়ার জামগরায় মাদক সহ চার পেশাদার মাদক কারবারি ডিবির হাতে আটক। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন কারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড। সিংগাইরে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু, ৪ দিনব্যাপী আয়োজন পটুয়াখালীর দুমকিতে গাড়ি চাপায় নিহত-১ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
পটুয়াখালী ভার্সিটিতে, ধান উৎপাদন বৃদ্ধিতে জেনেটিক ও মাইক্রোবিয়াল উদ্ভাবন বিষয়ক ওয়ার্কশপ।
/ ১৭৮ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

জাকির হোসেন হাওলাদার,
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের উদ্যোগে “Improving Rice Productivity in Phosphorus Deficient Soils Using Genetic and Microbial Innovations” শীর্ষক ওয়ার্কশপ আজ ২০ নভেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হাইট এডুকেশন ট্রেনিং (HET) প্রকল্পের সিনিয়র ফিনান্সিয়াল স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান।বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “এই ওয়ার্কশপ জ্ঞান বিকাশ ও গবেষণাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট প্রকল্পের সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্ভাবনা আরও এগিয়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পবিপ্রবিতে গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। আজকের এই প্রজেক্টের উদ্ভাবনী ফলাফল যেন ল্যাবের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তা কৃষকের মাঠ পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমাদের শিক্ষকরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণায় আরও মনোযোগী হলে বিশ্ববিদ্যালয় জাতীয় কৃষি গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।”তিনি আরও বলেন, “ফসফরাস ঘাটতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ধানের উৎপাদন কমে যাচ্ছে। জেনেটিক ও মাইক্রোবিয়াল উদ্ভাবনের মাধ্যমে এই সমস্যা সমাধানে আজকের ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় গবেষণা সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকার দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”ওয়ার্কশপে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও গবেষকসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে ফসফরাস-ঘাটতি মাটিতে ধান উৎপাদন বৃদ্ধিতে জেনেটিক ও মাইক্রোবিয়াল উদ্ভাবন বিষয়ক বিভিন্ন গবেষণা উপস্থাপিত হয়।

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.