শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান। আশুলিয়ার জামগরায় মাদক সহ চার পেশাদার মাদক কারবারি ডিবির হাতে আটক। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন কারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড। সিংগাইরে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু, ৪ দিনব্যাপী আয়োজন পটুয়াখালীর দুমকিতে গাড়ি চাপায় নিহত-১ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
পটুয়াখালী ভার্সিটিতে, ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে সেমিনার ।
/ ২১১ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

জাকির হোসেন হাওলাদার,
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরফিশারিজ অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে “Development Noninvasive and Eco-friendly technology for seafood quality and safety fluorescence fingerprint coupled Chemometrics” শীর্ষক ওয়ার্কশপ ২০ নভেম্বর বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।প্রফেসর ড.মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর মো: আব্দুললতিফ,ফিশারিজঅনুষদের ডিন (ভারপ্রাপ্ত)প্রফেসর ড.মো: লোকমান আলী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রকল্পের সিনিয়র ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো: মনসুরুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম বলেন,বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প আরো সম্প্রসারণ করতে হবে।আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় গবেষণা সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকার দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি শিক্ষকদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণার দিকে মনোযোগী হবার আহ্বান জানান। -সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিট প্রজেক্টের পবিপ্রবি’র উপ-প্রকল্প পরিচালক প্রফেসর ড.মো: মিজানুর রহমান । উক্ত ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,রেজিস্ট্রার,বিভাগীয় চেয়ারম্যান,শিক্ষক,কর্মকর্তা,চাষীসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.